Western Flute |
Esraj |
Vocals, Harmonium |
Piano |
জীবনের যুদ্ধ-ক্ষেত্রে প্রশান্তি নেমে আসে
যদি মনের সরবতা
হৃদয়ের নীরবতার কাছে
মাথা নত করে।
দয়াবান হও, সহমর্মী হও
জগতের সকল মানুষের প্রতি
তাতে নিজের সাথে যুদ্ধ করার শক্তি পাবে।
শুধুমাত্র একটি হাসি
বিপুল ভাবে বাড়িয়ে দিতে পারে
এই বিশ্ব-ব্রহ্মান্ডের অপার সৌন্দর্য্য
পৃথিবীকে পরিবর্তন করতে চেও না।
তুমি বিফল হবে। এটাকে ভালবাসো।
দেখবে, পৃথিবী বদলে গেছে, চিরতরে।
চিরস্থায়ী শান্তি দরকার
প্রতিটি মানুষের, মনের গহীনে
এবং সেখান থেকেই একদিন
তা ছড়িয়ে যাবে চর্তুদিকে
দুর্নিবার শক্তিরূপে
বদলে দিতে পুরো পৃথিবীটাকে।
একমাত্র আত্মার শান্তি
যা পারে
সত্যিকারের স্বাধীনতা এনে দিতে
বাহ্যিক ভাবে।
যদি তুমি তা না পাও
আত্মার ভেতরে,
তবে তা কোথাও খুঁজে পাবে না
সমগ্র পৃথিবীতে।
তোমার নোয়কোচিত আকাঙ্খার দৃঢ়-সংকল্পতা
তোমার মন এবং হৃদয়কে শক্তি যোগাবে
এমন কি তোমার সফলতা বা ব্যর্থতা বিস্মৃত হয়ে যাওয়ার পরও
তরী ভাসাও
সূর্যোদয়ের আগেই।
পৌঁছাও
তোমার অভিষ্ট লক্ষ্যে
সূর্যাস্তের আগেই।
জীবন সুগঠন-পথ
খুব দীর্ঘ,
কিন্তু সেই ভ্রমণ অনেক বেশি দামী।
আমার লক্ষ্য হল
হৃদয়ের অদেখা পথ
আবিষ্কার করতে করতে এগিয়ে যাওয়া।
প্রতিটি মানুষের ক্ষেত্রে
মানব-মন হল
সবচেয়ে পূজ্য বাস্তবতা।
প্রতিটি মানুষেরই
জীবনরে আলোকিত দিকটি
বেছে নেয়ার অধিকার আছে।
যদি আমার মনে শান্তি থাকে
তবে এমন কেউ নেই
যাকে আমি ভালবাসি না।
সময় সবসময়ই আছে
আমাদের হাতে
নিজেকে নতুন কিছুতে বদলে নেয়ার।
Log in© Copyright 2013, Sri Chinmoy Centre. Copyright information...